রায়গঞ্জ: দুপুরের খাবার খেতে বাড়িতে এসে স্ত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ দেখলেন স্বামী, এমন অভিযোগে চাঞ্চল্য হেমতাবাদে
দুপুরের খাবার খেতে বাড়িতে এসে স্বামী দেখলেন স্ত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ, এমন অভিযোগে চাঞ্চল্য হেমতাবাদের তাতিপুকুরে। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত গৃহবধুর নাম মালতি মার্ডি, বয়েস আনুমানিক ৪০ বছর, বাড়ি হেমতাবাদের তাতিপুকুরে। পরিজনেদের দাবী শনিবার দুপুরে গৃহবধূর স্বামী কাজ থেকে খাবার খেতে বাড়িতে আসেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে দাবী।