বরাবাজার: বরাবাজারের দিনমজুরের মেয়ে আয়ুশী মাধ্যমিকে এ'বার ব্লকের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে
দিনমজুরের মেয়ের মাধ্যমিকে অসামান্য সাফল্য। বরাবাজার বালিকা উচ্চতর বিদ্যালয় থেকে এবারে মাধ্যমিকে বরাবাজার ব্লকের দ্বিতীয় স্থান অধিকার করেছে আয়ুশি চক্রবর্তী, সোমবার সন্ধ্যায় তার বাড়ি থেকে তার মা জানান, দিন আনা দিন খাওয়া পরিবারের মধ্যে বড় হওয়া মেয়ে আজ সাফল্যের চূড়ায়, তার স্বপ্ন রয়েছে ডাক্তারি পড়ার কিন্তু এই অবস্থার মধ্য দিয়ে সেটা সম্ভব হবে কিনা সে বিষয়েই চিন্তিত রয়েছেন পরিবারের লোকজন।