মামার মেয়ের বিয়েতে এসে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল যুবকের, একমাত্র সন্তানের মৃত্যুতে শোকের ছায়া নামে এসেছে পরিবারে পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পরশুদিন মামার মেয়ের বিয়ে উপলক্ষে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার গাজনায় এসেছিলেন অরিন্দম। গতকাল তার বোনের বিয়ে হয়েছে। আজ দুপুর নাগাদ মামা বাড়ির পাশে পুকুরে স্নান করতে যান। খুব ভালো সাঁতার জানতো না অরিন্দম । পরিবারের দাবি স্নান করতে নেমে পুকুরের জলের তলিয়ে যান অরিন্দম।