বাংলা ও বাঙালি সবসময় দৃষ্টান্ত স্থাপন করে। যেখানে এক শ্রেণীর মানুষ এই বাংলায় ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে তখন এই বাঙালিরাই ধর্মীয় উৎসবে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করছে। পূর্ব বর্ধমান জেলার মেমারির দত্ত পাড়ায় ক্লাব সেলিব্রেশন ০০৭ এর পরিচালনায় জগদ্ধাত্রী পুজো কমিটির মুসলিম সভাপতি ও হিন্দু সম্পাদকের তত্ত্বাবধানে পুজো মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হলো।