রায়গঞ্জ: স্মার্ট হচ্ছে রায়গঞ্জ রেলস্টেশন, ডিজিটাল ডিসপ্লেতে মিলবে ট্রেনের কোচের সঠিক তথ্য
রায়গঞ্জ রেলস্টেশনে আধুনিক ব্যবস্থা দিয়ে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে৷ সোমবার রাতে রায়গঞ্জ স্টেশনে গিয়ে জানা গেলো এমন তথ্য। বৃষ্টি স্নাত রায়গঞ্জ স্টেশনে আধুনিকি করনের কাজ থেমে থাকলেও, রায়গঞ্জ রেল স্টেশন সুত্রে জানা গেছে রেলওয়ের ডিজিটাল ডিসপ্লের কাজে দিন রাত কাজ চলছে৷ এই কাজ সম্পন্ন হলে কোন ট্রেনের কোন কোচ কোথায় আসছে তা জানতে অসুবিধা হবে না কারুর। পাশাপাশি আরও কিছু ডিজিটাল ডিসপ্লে ব্যবস্থায় আধুনকি করন করা হচ্ছে বলে রেল সুত্রে জানা গেছে।