প্রসঙ্গত আজ কৃষ্ণনগরে জনসভা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হেলিকপ্টারে এসে হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সরাসরি সরকারি কর্মসূচিতে যোগদান করেন তিনি। পথশ্রী রাস্তাশ্রী ৪ প্রকল্পের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলাশাসক,মন্ত্রী সাংসদ, সভাধিপতি সহ আধিকারিকগণ। উন্নয়নের চতুর্থ পর্যায়ে হিসেবে রাজ্যের প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।