রায়গঞ্জ: করনদিঘি থেকে গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর ৬ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ
নিষিদ্ধ কাফ সিরাপ বহন ও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে গ্রেফতার দুই বাংলাদেশি যুবককে ৬ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল রায়গঞ্জ বিচারালয়ের বিশেষ আদালত। দণ্ডিতদের নাম তারিকুল ইসলাম বাবু ও সালাউদ্দিন। ২০২২ সালের ১২ ডিসেম্বর করণদিঘির মহেশপুর সীমান্ত এলাকা থেকে বিএসএফ তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বৈধ নথি না থাকায় এবং নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারের ঘটনায় মামলা হয়। দীর্ঘ শুনানির পর আদালত এই রায় দেয়। সাজা শেষে তাঁদের বাংলাদেশে পুশব্যাক করা হবে।