পুরুলিয়া ২: পুরুলিয়ার সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বিজেপি: কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
জেলার সার্বিক উন্নয়ন ও সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলো পুরুলিয়া সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ জেলা বিজেপির কোর কমিটির এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সহ-সম্পাদক (সংগঠক) সতীশ জি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন ও বর্তমান বিধায়কগণ, প্রাক্তন ও বর্তমান জেলা সভাপতি এবং জেলা ও রাজ্য স্তরের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।