মেমারিতে মন্দিরের পাশেই শুরু হলো স্কুল ইংরেজি বছরের দ্বিতীয় দিনে শুরু হলো একটি নতুন স্কুল, আর সেই স্কুল শুরু হলো মতুয়াদের মন্দিরের পাশে। গুরুচাঁদ শিক্ষা মিশন নামে শুক্রবার সকালে স্কুলের প্রথমদিনের যাত্রাপথের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুশীল মুর্মু, অধ্যাপক তথা বিজ্ঞানী ড,. সুপ্রভাত মুখার্জী, বিশিষ্ট সমাজ সেবী হরিদাস মন্ডল, সাংবাদিক ও সমাজসেবী সেখ সামসুদ্দিন, বাচিক শিল্পী ব্রততী ঘোষ আলী, গুরুচাঁদ শিক্ষা মিশনের সভাপতি ডঃ কৃষ্ণপদ বিশ্বাস।