রঘুনাথপুর ১: রঘুনাথপুর থানার বেলডাঙ্গা গ্রামে কুকুরের কামড়ে ১ব্যক্তির মৃত্যুতে চাঞ্চল্য,হাসপাতাল থেকে দেহ PMএ পাঠাল পুলিশ
কুকুরের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির।বছর 41এর মৃত ঐ ব্যক্তির নাম বিশ্বনাথ মাঝি।তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত বেলডাঙ্গা গ্রামে।বুধবার বিকেলে সে কুকুরে কামড়ে গুরুতর জখম হলে তাকে বুধবার সন্ধ্যার দিকে তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। বৃহস্পতিবার সকালে তার ঐ হাসপাতালে মৃত্যু হয়।বৃহস্পতিবার রঘুনাথপুর থানার পুলিশ হাসপাতাল থেকে তার দেহটি পুরুলিয়ার গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।