হারিয়ে যাওয়া মোটর চালিত ইঞ্জিন ভ্যান উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল খড়গ্রাম থানার পুলিশ। পুলিশের এই মানবিক উদ্যোগে স্বস্তি ফিরল ভ্যান মালিকের পরিবারে। বুধবার বিকেলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে নগর মোমিনপাড়ার বাসিন্দা ফুলবাস মোমিন তাঁর মোটর চালিত ইঞ্জিন ভ্যানটি হারিয়ে যাওয়ার অভিযোগ খড়গ্রাম থানায় দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ।