বাংলার মানুষের অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার! এই বার্তাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়এর নির্দেশে, রাজ্য জুড়ে চলছে বাংলার ভোট রক্ষা ক্যাম্প। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মামুদপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতে মামুদপুরে শনিবার সকাল ১০ টা থেকে ৩ টে পর্যন্ত বাংলার ভোট রক্ষা শিবির হয়।