এস আই আর -এর নামে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন যায়গায় অবরোধ বিক্ষোভ ভাঙচুরের ঘটনায় উত্তাল বাংলা।এই পরিস্থিতিতে শুক্রবার বিকেল চারটে থেকে হাড়োয়া এলাকায় হাড়োয়া অঞ্চলের বি এল এ দের নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয় হাড়োয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি সিরাজুল ইসলাম,আই এন টি টি ইউ সি সভাপতি শ্যামাপ্রসাদ মূখার্জী,সাহানাওয়াজ মোল্লা, মোঃ নিজাম উদ্দিন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।