চোপড়া: ভোজপুরানিগছে চাঞ্চল্য! মাটির নিচে কি লুকিয়ে ছিল? ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি পুলিশের
চোপড়ার ভোজপুরানিগছ এলাকায় এক বাড়িতে ডগ স্কোর্ড নিয়ে তল্লাশি চোপড়া পুলিশের। জানা যায় সম্প্রতি চোপড়ার কালাগছ এলাকায় বিজেপি নেতা শ্যামল সরকারের ওপর চড়াও হয় শ্রীবাস মন্ডল নামে এক ব্যক্তি, সেই পরিপ্রেক্ষিতেই অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে চোপড়া পুলিশ, এবারের সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পর ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশের হাতে মেলে এক চাঞ্চল্যকর তথ্য, দেখা যায় ওই ব্যক্তির বাড়িতে বোমা তৈরীর একাধিক সরঞ্জাম সহ বোম মুজুত ছিল