রাজ্যে ক্ষমতায় এলে, সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিলেন বিজেপির আউশগ্রাম বিধানসভার কনভেনার তথা জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক গনেশ সরকার। তিনি বলেন, রাজ্যজুড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। তাছাড়া নারী নির্যাতন রোধেও সচেষ্ট হবে বিজেপি। শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গুসকরার রেলস্টেশন চত্ত্বরে পরিবর্তন সভার আয়োজন করে বিজেপি। উপস্থিত ছিলেন গুসকরা নগর মন্ডলের সভানেত্রী দেবযানী গড়াই, প্রাক্তন মন্ডল কমিটির সভাপতি পতিত পবন হালদার সহ অনান্যরা।রা