রায়গঞ্জ: পঞ্চায়েতের অপেক্ষায় নয়, নিজেদের উদ্যোগেই বাহিন জিপিতে বেহাল রাস্তা মেরামতে নামলেন গ্রামবাসীরা
বাহিন গ্রাম পঞ্চায়েতের কুমরোল ও ভুলকাই বুথ এলাকার বেহাল রাস্তা নিজেদের উদ্যোগে মেরামত করলেন গ্রামবাসীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কথা পঞ্চায়েত সদস্যদের জানিয়েও কোনও সুরাহা মেলেনি। ফলে বুধবার এলাকাবাসী ব্যক্তিগত খরচে জেসিবি ভাড়া করে প্রাথমিকভাবে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। গ্রামবাসীদের দাবি, দ্রুত স্থায়ীভাবে রাস্তা মেরামতের উদ্যোগ নিক প্রশাসন। রাস্তার খারাপ অবস্থার কারণে দীর্ঘদিন ধরে যাতায়াতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।