শুক্রবার রাত্রে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশে তৃণমূল কর্মী ও সমর্থকদের উদ্যোগে পালিত হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এদিন ঝাড়গ্রামে কেক কেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করা হয়। দিনভর নানা সামাজিক কর্মসূচি ও আনন্দোৎসবে ভরে ওঠে এলাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি জয়দীপ হোতা ও ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র।