টোটো থেকে ব্যাটারি চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করল মাটিয়া থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ২ নম্বর ব্লকের বেগমপুর এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। স্থানীয় সূত্রে খবর, এলাকায় বেশ কিছুদিন ধরেই টোটোর ব্যাটারি চুরির উপদ্রব বেড়েছিল। শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বেগমপুর এলাকায় ওই ব্যক্তির গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর খবর দেওয়া হলে মাটিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই