রায়গঞ্জ: বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর পর শোকে স্তব্ধ বালাবোন, অসহায় নাবালক তিন সন্তান ও স্ত্রী
কালিয়াগঞ্জের বালাবোন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজিৎ সোড়েন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বারান্দা থেকে বৈদ্যুতিক স্ট্যান্ড ফ্যান ঘরে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শনিবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।