রায়গঞ্জ: সাপের ছোবলে বলাইগাওয়ের গৃহবধূর মৃত্যু, ওঝা ডাকাকে ঘিরে উঠছে প্রশ্ন
রায়গঞ্জের বলাইগাঁও এলাকায় সাপের ছোবলে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মাম্পি বর্মন (৩৬)। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাড়ির বাইরে গেলে তাঁর পায়ে কিছু কামড়ায়। পরে স্থানীয় এক ওঝা সাপের ছোবলের কথা জানান। পরিবারের সদস্যরা তাঁকে মহারাজা স্বাস্থ্যকেন্দ্র হয়ে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সোমবার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।