বিদ্যালয় যেখানে শিশুদের নিরাপত্তা ও ভবিষ্যৎ গঠনের অন্যতম আশ্রয়স্থল, সেখানেই এমন গুরুতর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামে। শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে নাবালিকাদের উপর শ্লীলতাহানির অভিযোগে প্রশ্নের মুখে স্কুল প্রশাসন ও সমাজ। শনিবার ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া হাইস্কুলে কন্যাশ্রির ফর্ম ফিলাপের নাম করে ডেকে এনে দুই নাবালিকাকে শ্লীলতাহানী করার অভিযোগ ওঠে স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান অমল দাসের বিরুদ্ধে।