রায়গঞ্জ: রায়গঞ্জে সংখ্যালঘু মোর্চার সাংগঠনিক বৈঠকে বিজেপি, জোর সংগঠন মজবুত করার ওপর
রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে শনিবার বিকেলে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ। দলীয় সূত্রে জানা গেছে, সংখ্যালঘু মোর্চার তিনটি মণ্ডলের সাংগঠনিক ও অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, সংখ্যালঘু সমাজকে দীর্ঘদিন ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে আর্থ-সামাজিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে বলেও বৈঠকে মত প্রকাশ করা হয়। ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার দিকেও গুরুত্ব দেওয়া হয়।