বাঘমুণ্ডী: ডড়পা গ্রামের এক ব্যক্তি নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য
ডড়পা গ্রামের থেকে এক ব্যক্তি নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য। শুক্রবার বিকেল চারটা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় ঝালদার তুলিন ডড়পা এলাকার বাসিন্দা লক্ষ্মীচরণ মাহাতো হঠাৎ নিখোঁজ হয়েছে। বয়স আনুমানিক ৫০, এদিন সকালে প্রতিদিনের মতো সাইকেল নিয়ে বেরিয়েছিলেন বাড়ি থেকে, তারপর আর কোন খোঁজ পাওয়া যায়নি। বাড়ি না ফেরায় সারাদিন ধরে খোঁজাখুঁজির চলে, কিন্তু তবুও খোঁজ না পাওয়ায় পরিবারের মাথায় চিন্তায় ভাজ পড়েছে।