রঘুনাথপুর ১: রঘুনাথপুরের MLA কার্যালয়ে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন রঘুনাথপুর শহর মন্ডল বিজেপির
আজ শুক্রবার পুরুলিয়ার রঘুনাথপুর শহরের বিধায়ক কার্যালয়ে সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করল রঘুনাথপুর শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে।এদিন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিতে মাল্যদান সহ বাংলা সাহিত্যে তার অবদান নিয়ে আলোচনা করেন উদ্যোক্তারা।উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুর শহর মন্ডল বিজেপির সভাপতি শান্তনু চ্যাটার্জী,কাজল কৃষ্ণ সিনহা,বিমান গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।