পুরুলিয়া ২: আদিবাসী কর্তব্যরত চিকিৎসককে শারীরিক নিগ্রহ করার প্রতিবাদে আইএম এ সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো cmoh কে
পুরুলিয়া পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শনিবার দিন এক সাত বছরের শিশু মৃত্যু নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে ধুমধুমার পড়ে যায়। বাড়ির লোকের অভিযোগ ওই শিশুটির ঠিকমত চিকিৎসা হয়নি তার ফলে শিশুটি কে মৃত্যুর কলে ঢলে পড়তে হয়। সেই সময় যে মহিলা চিকিৎসক কর্তব্যরত ছিলেন তাকে শারিরীক ভাবে নিগ্রহ করা হয়। তারি প্রতিবাদে পুরুলিয়া ব্রাঞ্চের আইএমএ সংগঠনের চিকিৎসকরা আজ পুরুলিয়া স্বাস্থ্য দপ্তরে এসে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে একটি ডেপুটেশন দেন।