পূর্ব মেদিনীপুর জেলার রেয়াপাড়ায় কেন্দ্রে BJP এবং রাজ্যে তৃণমূল পরিচালিত সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে আজ তৃতীয় ব্লক সম্মেলন করলো সারা ভারত ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন। সম্মেলনের শুরু একটি বর্ণাঢ্য মিছিল রেয়াপাড়া এলাকা প্রদক্ষিণ করে। পরে রক্ত বর্ণিত দলীয় পতাকা উত্তোলন এবং শহীদবেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়