রবিবার বিকালে মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম সমবায় সমিতির প্রাঙ্গণে ৭২ তম নিখিল ভারত সমবায়ের সপ্তাহ ২০২৫ উদযাপন হল। এর মূল বিষয় স্বনির্ভর ভারত গড়ার বাহন হল সমবায়, সমবায়ের মাধ্যমে গ্ৰামীন উন্নায়নকে শক্তিশালী করা, এই সকল বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন উচ্চপদস্থ অধিকারগন। মন্তেশ্বর ব্লকের সমস্ত সমবায় সমিতিকে নিয়ে এই সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।