রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহম্মেদ হোসেন সেখের উদ্যোগে বুধবার সকালে SIR বিষয়ক বাংলার ভোটাধিকার রক্ষার্থে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে শুরু হলো ওয়ার রুম। জানা যায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ওয়ার রুম চালু থাকবে।