আগামী ২৮ অক্টোবর মঙ্গলবার হাড়োয়া ব্লকের বাসাবাটি এলাকায় তৃণমূল বসিরহাট সাংগঠনিক জেলা কিষাণ ও ক্ষেত মজুর কমিটি'র আয়োজন অনুষ্ঠিত হবে কৃষক সম্মেলন, সম্মেলন উপলক্ষে রবিবার বিকেল তিনটে থেকে বাসাবাটি এলাকায় সম্মেলন স্থলে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা কিষাণ ও ক্ষেত মজুর সেলের সভাপতি তরিকুল আলম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।