রায়গঞ্জ: পালা বদলের পর রায়গঞ্জে গেরুয়া ঝড়, ২০০ শ্রমিকের যোগদানে শক্তি বাড়াল ভারতীয় মজদুর সংঘ
পালা বদলের ২৪ ঘণ্টার মধ্যেই রায়গঞ্জে গেরুয়া শ্রমিক সংগঠনের উত্থান স্পষ্ট। মঙ্গলবার এনবিএসটিসি বাস ডিপোতে ভারতীয় মজদুর সংঘের যোগদান কর্মসূচিতে পরিবহনসহ বিভিন্ন দপ্তরের প্রায় ২০০ কর্মী যোগ দেন। তৃণমূল প্রভাবিত সংগঠনের দখলে থাকা একটি শ্রমিক কার্যালয়ও এদিন গেরুয়া সংগঠনের দখলে আসে। জেলা সম্পাদক চঞ্চল কুমার দাস জানান, শ্রমিকদের দাবি-দাওয়া আদায় ও অধিকার প্রতিষ্ঠাই আগামী দিনের প্রধান লক্ষ্য।