রবিবার দিন সিউড়ির দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরন্দরপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে SIR বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা, সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম সহ তৃণমূলের একাধিক অঞ্চল সভাপতি ও কর্মীরা।