রায়গঞ্জ: মে দিবসে শ্রমিক স্তম্ভে শ্রদ্ধার্ঘ্য, শ্রমিক সংহতির বার্তা রায়গঞ্জ পৌরসভার
ঐতিহাসিক মে দিবসে শুক্রবার রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিভিশনাল অফিসের সামনে শ্রমিক স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রমিকদের আত্মত্যাগ ও অধিকার আন্দোলনের স্মৃতিকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য প্রতিনিধিরা। শ্রমিক সংহতি, অধিকার ও মর্যাদার বার্তা তুলে ধরে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।