রায়গঞ্জ: ধারের ৭ লক্ষ টাকা ফেরত না দেওয়ার অভিযোগ, গ্রেফতার শাসনের তৃণমূল নেতাকে আদালতে পেশ
৭ লক্ষ ৩০ হাজার টাকা ধার নিয়ে তা ফেরত না দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা ইমরান আলীকে গ্রেফতার করেছে হেমতাবাদ থানার পুলিশ। শুক্রবার তাঁকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেমতাবাদের বিষ্ণুপুরের বাসিন্দা সাজ্জাদ হুসেনের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৬(২) ও ৩১৮(৪) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ, ২০২৪ সালের জুন মাসে ধার নেওয়া টাকা দীর্ঘদিন পরেও ফেরত দেননি অভিযুক্ত। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।