রায়গঞ্জ: আন্তর্জাতিক যোগ দিবসে যোগাভ্যাস, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘সক্ষম’-এর
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রীড়া ভারতী উত্তরবঙ্গের সহযোগিতায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করল বিশেষভাবে সক্ষমদের প্রতিষ্ঠান ‘সক্ষম’। রবিবার আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়েই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। প্রতিষ্ঠানের কর্মকর্তা অধ্যাপক দেবাশীষ বিশ্বাস জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত দিনে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এদিন বিশেষভাবে সক্ষম শিশু, কিশোর ও যুবকদের নিয়ে স্বেচ্ছাসেবী প্রশিক্ষকদের পরিচালনায় যোগাভ্যাস অনুষ্ঠিত হয়।