বিনপুর ২: ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিনপুর ২ নম্বর ব্লকের ঘাঘরা,ঢাঙ্গিকুসুম,বেলপাহাড়ীর একাধিক পর্যটন স্থল গুলিতে পর্যটকদের ভীড়
প্রতি বছর শীত পড়তেই পর্যটকদের ঢল নেমে আসে জঙ্গলমহলে। জঙ্গলমহলের বিভিন্ন অফ বিট পর্যটন স্থল গুলিতে প্রতিবছরই পর্যটক পর্যটকদের সমাগম দেখা যায়। ঠিক তেমনি ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ নং ব্লকের ঘাগড়া,ঢাঙ্গিকুসুম সহ একাধিক পর্যটনস্থল গুলিতে ক্রিসমাসের দিনে ব্যাপক হারে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। কলকাতা, হুগলি, হাওড়া বিভিন্ন জায়গার পর্যটকরা এদিন ভিড় জমান ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ নং ব্লকের বেলপাহাড়িতে