জয়পুর: জাতীয় চিকিৎসক দিবস পালন করা হল জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
জাতীয় চিকিৎসক দিবস পালন করা হল জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ভারতের প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। চিকিৎসকদের সমাজের প্রতি অবদানের স্বীকৃতি জানিয়ে তাঁদের শুভেচ্ছা ও সম্মান জানানো হয়।