মানবাজার ২: জামতোড়িয়া জঙ্গলে গাছের মধ্যে এক ঝুলন্ত অজ্ঞাত পরিচয় মহিলার পঁচা গলা দেহ উদ্ধার
বোরো থানা এলাকায় এক মহিলার ঝুলন্ত পঁচা গলা মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।বুধবার রাত্রি ৮ টা নাগাদ মানবাজার-২ নং ব্লকের জামতোড়িয়া ফরেস্ট এর কাছাকাছি জঙ্গলে গাছের মধ্যে এক মহিলার ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা।পরবর্তীকালে জামতোড়িয়া ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। ওই মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি।দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।