আজ বিকেলে ত্রিপুরার ছাওমনু বিধানসভার মানিকপুরে ভারতীয় জনতা পার্টির (BJP) পঞ্চায়েত ভিত্তিক প্রচার সভা অনুষ্ঠিত হয়। এই সভায় তিপ্রা মথা দল ছেড়ে ০৩টি পরিবারের মোট ০৮ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপি-তে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি পরিবারে বরণ করে নেন স্থানীয় বিধায়ক শম্ভুলাল চাকমা এবং মন্ডল সভাপতি বিপ্লব চাকমা।