আউশগ্রাম ১: আউশগ্রাম অঞ্চল তৃণমূলে নবনিযুক্ত সভাপতি মহব্বত শেখকে নিয়ে মিছিল,আলেফনগরে রাজ্যসড়ক অবরোধ,দলীয় অর্ন্তদ্বন্দ্ব প্রকাশ্যে
আউশগ্রাম অঞ্চল তৃণমূলের নবনিযুক্ত সভাপতি মহব্বত শেখকে সোমবার সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি সবুজ আবীর মেখে উচ্ছ্বাসে মাতলেন দলের নেতাকর্মীরা। তারপর নবাগত অঞ্চল সভাপতিকে নিয়ে এদিন আনুমানিক বিকাল সাড়ে ৫টা নাগাদ ঢাকঢোল পিটিয়ে আউশগ্রাম বাজার এলাকায় মিছিল করল তৃণমূল কংগ্রেস। তাতে পা মেলান আউশগ্রাম-১ ব্লক তৃণমূলের সভাপতি শান্তাপ্রসাদ রায়চৌধুরী, আউশগ্রাম অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি ইন্দাজুল শেখ সহ অনান্যরা।