প্রায় দুই বছর ধরে সারা মাস কাজ পাচ্ছেন না, আর ৯ মাস ধরে বেতনও বন্ধ—এই অভিযোগে ছাতনা ব্লকের জোড়হিড়ায় অঙ্কিত মেটাল কারখানার সামনে বাঁকুড়া–শালতোড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, লোকসানের অজুহাতে কারখানা কর্তৃপক্ষ সারা মাসের বদলে মাসে মাত্র দশ দিনের কাজের আশ্বাস দিয়েছিল। কিন্তু গত ৯ মাস ধরে সেই মজুরি পর্যন্ত বন্ধ। বকেয়া বেতনের দাবিতে আজ সকাল থেকে চলেছে অবরোধ ও প্রতিবাদ।