বুধবার বিকেল চারটে নাগাদ হাড়োয়া ব্লকের আমতা এলাকায় বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শফিক আহমেদের নেতৃত্বে,হাড়োয়া ব্লক এক তৃণমূল কংগ্রেসের একাধিক পদাধিকারী,গোপালপুর ২ নং অঞ্চল তৃণমূল নেতৃত্ব ও বি এল এ ২ দের নিয়ে এস আই আর সম্পর্কে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভা থেকে সিদ্ধান্ত হয়,এস আই আর আতঙ্ক থেকে বাঁচাতে যত দ্রুত সম্ভব সাধারণ মানুষকে ফর্ম ফিলাপ করিয়ে জমা দিতে।