রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বিশিষ্ট টেনিস ক্রিকেটার সাগর আলি কে "যুবশক্তি সম্মান" প্রদান করলো পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। সঙ্গে ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচাৰ্য, মেমারি ১ ব্লক যুব যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবির মন্ডল। এছাড়াও বর্ধমান শহরে আয়োজিত যুব কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো মেমারির গর্ব সাগর আলীকে।