বসিরহাট টাউন হাই স্কুল সংলগ্ন পৌরসভার ‘মা ক্যান্টিন’ গত বুধবার থেকে বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকশ দুস্থ মানুষ। শুক্রবার দুপুর বারোটা নাগাদ সেই চিত্র ধরা পড়লাম আমাদের ক্যামেরায় ।প্রতিদিন প্রায় ৩০০ জন অসহায় ও দৃষ্টিহীন ব্যক্তি এখানে মাত্র ৫ টাকায় আহার করতেন। ক্যান্টিন কর্মীদের দাবি, এলপিজি গ্যাসের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির কারণেই রান্না বন্ধ রাখতে হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা ক্ষুধার্ত মানুষগুলো এখন শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন। কবে নাগাদ এই