গোসাবা এলাকা থেকে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলো গোসাবা থানার পুলিশ শুক্রবার বিকেল ৫টা নাগাদ। গত ডিসেম্বর মাসে গোসাবা থানার বিভিন্ন এলাকা থেকে একাধিক মোবাইল ফোন চুরি হওয়ার অভিযোগ জমা পড়েছিলো গোসাবা থানায়। সেই সমস্ত মোবাইল ফোন চুরি হয়ে যাওয়া অভিযোগের তদন্তে নেমে ১০টি মোবাইল ফোন উদ্ধার করে গোসাবা থানার পুলিশ। শুক্রবার বিকালে উদ্ধার হওয়া ১০টি মোবাইল ফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দেন গোসাবা থানার OC ত্রিদিপ কুমার মল্লিক।