চোপড়া: চোপড়ায় নদীতে তলিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র, ৪২ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান
স্কুল থেকে ফিরে আর ভাত খাওয়া হয়নি বছর তেরোর আব্দুল সালামের। বইপত্র রেখে ঘাস কাটার নাম করে বেরিয়েছিল সে। কিন্তু সেই যাত্রাই যে শেষ যাত্রা হবে, তা কল্পনাও করতে পারেনি তার পরিবার। চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের শীতপাড়া এলাকায় ডগ নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়েছেন অষ্টম শ্রেণির ওই ছাত্র। বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার ৪২ ঘণ্টা পেরিয়ে গেলেও শনিবার পর্যন্ত কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় ও পরিবার সূত্রে জ