রায়গঞ্জ: মদ-গাঁজার ঠেক উচ্ছেদের দাবিতে সরব অশোকপল্লী, থানায় স্মারকলিপি
রায়গঞ্জ শহরের অশোকপল্লী এলাকায় দীর্ঘদিন ধরে চলা মদ ও গাঁজার আসর বন্ধের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ থানায় গণদরখাস্ত জমা দিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এলাকার কিছু অসামাজিক ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান ও গাঁজা সেবন করায় পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন কোনও কার্যকর ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ ছিল বাসিন্দাদের মধ্যে। তবে পুলিশের উপর আস্থা রেখে এবার তাঁরা প্রশাসনিক হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।