রায়গঞ্জ: রসিদহীন চেইনের টাকা আদায় ঘিরে তীব্র ক্ষোভ, রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন অটো চালকরা
রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের সামনে চেইনের টাকা আদায়কে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন অটো চালকরা। অভিযোগ, প্রতিদিন ৩০ থেকে ৪০ টাকা নেওয়া হলেও অনেক ক্ষেত্রেই রসিদ দেওয়া হতো না। বৈধ টাকার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও ওঠে। রসিদ ছাড়া আর টাকা দেবেন না বলে সরব হন চালকরা। বিক্ষোভের জেরে আপাতত চেইনের টাকা আদায় বন্ধ রাখার কথা জানায় চেইন কর্মীরা।