রবিবার সন্ধ্যায় নয়াগ্রাম থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত আইসি সুজয় লায়েককে সৌজন্য সাক্ষাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু। সঙ্গে ছিলেন নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রাসবিহারী মাহাতো, বিশিষ্ট শিক্ষক বিমল মুর্মু। সৌজন্য সাক্ষাতে নয়াগ্রামে আইন-শৃঙ্খলা বজায় রাখা, গ্রামাঞ্চলে নজরদারি বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।