রায়গঞ্জ: কুলিক নদীতে স্নানই কাল! রায়গঞ্জে জলে তলিয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু
কুলিক নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল দুই কিশোরের। বুধবার বিকেলে রায়গঞ্জ থানার কর্ণজোড়া এলাকার শিয়ালমনি ফরেস্ট সংলগ্ন কুলিক নদীতে ঘটনাটি ঘটে। পাঁচ বন্ধু মিলে স্নান করতে এসে জলে তলিয়ে যায় প্রীতম আচার্য (১৭) ও বিশ্বজিৎ দাস (১৭)। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।