এক মানসিক ভারসম্যহীন যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো গোসাবা থানার পুলিশ রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার পুলিশ রবিবার ভোর রাতে বালি ১নং GP এলাকার বালি দ্বীপ এলাকায় এক যুবককে উদ্দেশ্যহীন ঘুরতে দেখে প্রথমে তাঁকে গোসাবা থানায় নিয়ে আসে।সেখানে তাঁর সাথে অনেক্ষন কথা বলার পর বুঝতে পারে সে মানসিক ভারসম্যহীন।তারপরে বিভিন্ন ভাবে তাঁর সাথে কথা বলে তাঁর নাম ও বাবার নাম জানতে পারে।গোসাবা থানার পুলিশ জানিয়েছে যুবকের নাম কুমারেশ মন্ডল।